আমি নেই আমি নেই ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়

আমি নেই আমি নেই
শিল্পী-কিশোর কুমার

আমি নেই আমি নেই
ভাবতেই ব্যথায় ব্যথায়
মন ভরে যায়
যেই ভাবি আর
কোনখানে আমি নেই
আমি নেই আমি নেই।

কারো মন ভেঙ্গে গেছে,
চোখের প্রদীপ নিভে গেছে।।
আজ তার পথ
আঁধারের বুক চিরে শেষে
আঁধারেতে গিয়েছে হারিয়ে।
আমি নেই আমি নেই।

রঙে রঙে কতবার
ফিরে ফিরে আসবে বাহার
আসবে ভ্রমরী কত
ঘিরে ঘিরে মেঘ বরষায়
কেউ থামেনা কোনদিন
কোনদিন কখনো এখানে
একটি নিমেষ কেউ হবেনা
উতল ভেবে;
আমি নেই আমি নেই।

স্মৃতি হয়ে শুধু আছি,
ছবি হয়ে রয়ে গেছি।।
স্বপনের মাঝে কারও
আজ আর নেই আমি
দিন যেন গিয়েছে ফুরিয়ে।
আমি নেই আমি নেই।
ভাবতেই ব্যথায় ব্যথায়
মন ভরে যায়
যেই ভাবি আর
কোনখানে আমি নেই
আমি নেই আমি নেই।

Popular Lyrics:  যাক যা গেছে তা যাক - Jaak Ja Gechhe Ta Jaak

Leave a Comment