যারে প্রেমেতে বাধ্য করেছি | Jar Premete Badhya Korechi | Lalon Fakir

যারে প্রেমেতে বাধ্য করেছি
Jar Premete Badhya Korechi | Lalon Fakir
ফকির লালন সাঁই
যারে প্রেমেতে বাধ্য করেছি ।
তারে কি আর আগলা রেখেছি ।।
যাবার বেলায় বলে যাবে
থাকতে বললে থাকতে হবে
নতুবা সে ফাঁকি দেবে
আমি দম দিয়ে তার দম মেনেছি ।।
দমের সঙ্গে হাওয়ার প্রণয়
দম ধরিলে সে ধরা দেয়
ঘরের দ্বার বন্ধ করে
খেদ মিটায় বসে আছি ।।
হেসে হেসে কমল তুলেছি
মণ-প্রাণ যারে সঁপেছি
লালন কয় কথায় কি মানুষ মেলে
করণ কারণেই সেরেছি ।।
যারে প্রেমেতে বাধ্য করেছি | Jar Premete Badhya Korechi | Lalon Fakir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *