মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি | Mon Bhobe Ese Hoyechi Ek Mayay Dheki | Key Lyrics

মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি
Mon Bhobe Ese Hoyechi Ek Mayay Dheki
Key Lyrics
ফকির লালন সাঁই
মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি ।
পরের ভানা ভানতে ভানতে
নিজের ঘরে নাই খুরাকি ।।
দিনে দিনে কামশক্তি বেড়ে যায়
কামিনীর কাঞ্চন লুটে পিতৃধন খুয়ায়
আবার কাঞ্চন কুলাই ঝেড়ে পাচড়ে
চাল নেই শুধু তুষ দেখি ।।
আমি ঢেঁকি ছিলাম ষোল পোয়া
ভবে এসে কর্মদোষে হই চৌদ্দ পোয়া
আমি যদি হতাম পনের পোয়া
শমনকে দিতাম ফাঁকি ।।
পাপ-ঢেঁকি যদিও স্বর্গে যায়
তিন বেলা তার ভানা কুটা লাথি না এড়ায়
ফকির লালন বলে নিদানকালে
যেন সৎগুরুর খাই লাথি ।।
মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি | Mon Bhobe Ese Hoyechi Ek Mayay Dheki | Key Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *