ব্রজ গোপী খেলে হোরী | Brojo Gopi Khele Hori | Key Lyrics

ব্রজ গোপী খেলে হোরী
Brojo Gopi Khele Hori | Key Lyrics
‘নজরুল গীতি’
হোলি ভজন

ব্রজ গোপী খেলে হোরী

ব্রজ গোপী খেলে হোরী হোরীরে
খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে
ব্রজ গোপী খেলে হোরী হোরীরে
ব্রজ গোপী খেলে হোরী।
পিরীতি-ফাগ মাখা গোরীর সঙ্গে
হোরী খেলে হরি উন্মাদ রঙ্গে।।
বসন্তে এ কোন কিশোর দূরন্ত।।
রাধারে জিনিতে এল
পিচকারী হাতে
ব্রজ গোপী খেলে হোরী হোরীরে
ব্রজ গোপী খেলে হোরী।
গোপিনীরা হানে অপাঙ্গ খরশর
ভ্রকুটি-ভঙ্গ অনঙ্গ আবেশে
জ্বর জ্বর থর থর।।
শ্যামের অঙ্গ;
শ্যামল তনুতে হরিত কুঞ্জে
অশোক ফুঁটেছে যেন পুঞ্জে পুঞ্জে
রং পিয়াসী মন-ভ্রমর গুঞ্জে।।
ঢালো আরো ঢালো রং।।
প্রেম যমুনাতে
ব্রজ গোপী খেলে হোরী হোরীরে
খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে
ব্রজ গোপী খেলে হোরী হোরীরে
ব্রজ গোপী খেলে হোরী।

 

Check Also

Kali

এবার তোরে চিনেছি মা Lyrics | Ebar Tore Chinechhi Ma Lyrics by D L Roy

এবার তোরে চিনেছি মা Lyrics Ebar Tore Chinechhi Ma Lyrics by D L Roy Song: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *