জিন্দা পীর আগে ধরো রে | Jinda Pir Age Dhoro Re | Lalon Song

জিন্দা পীর আগে ধরো রে
Jinda Pir Age Dhoro Re
ফকির লালন সাঁই
জিন্দা পীর আগে ধরো রে ।
দেখে শমন যাক ফিরে ।।
আয়ূ থাকিতে আগে মরা
সাধক যে তার এমনি ধারা
প্রেমোন্মাদে মাতোয়ারা
সে কি বিধির ভয় করে ।।
মরে যদি ভেসে ওঠে
সে তো বেড়ায় ঘাটে ঘাটে
মরে ডোব শ্রীপাটে
বিধির অধিকার ত্যাগে রে ।।
হায়াতের আগে যে মরে
বাঁচে সে মউতের জোরে
দেখোরে মন হিসাব করে
ফকির লালন কয় ডেকে রে ।।
জিন্দা পীর আগে ধরো রে | Jinda Pir Age Dhoro Re | Lalon Song

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *