এ মিনতি করি আমি একটি কথা রাখ
E Minoti Kori Ami Ekti Kotha Rakho
গীতিকার : মালেক সরকার
শিল্পী: মুক্তা সরকার
এ মিনতি করি আমি একটি কথা রাখ
মিনতি মিনতি মিনতি
এ মিনতি করি আমি একটি কথা রাখ
আর না হয় হবে মিলন
আরেকটি রাত থাক
এ জীবনে কতনা রাত আসবে আর যাবে
তোমার আমার এ মধু রাত আর কী কভু হবে
কী চায় আমার মনে বন্ধু
সেই দিক একটু দেখ
আর না হয় হবে মিলন
আরেকটি রাত থাক
এ জীবনে বিধীর বিধান আসা আর যাওয়া
ক্ষনিকেরই জন্য কিছু চাওয়া আর পাওয়া
সে চাওয়াই যদি শেষ হয়গো
স্মৃতিটুকু রেখ
আর না হয় হবে মিলন
আরেকটি রাত থাক



