আমায় আর ডেকো না
Amai Aar Dekona
ছায়াছবি: সুখে থাকো (১৯৮১)
কথা: গাজী মাজহারুল আনোয়ার
সুর ও সংগীত: সত্য সাহা
[আমায় আর ডেকো না মনে রেখো না]-২
[আমার দু’চোখ কেঁদে যায় যাক]-২
পিছু ফিরে আর দেখো না,মনে রেখো না
আমায় আর ডেকো না মনে রেখো না।
[শাওন বেলায় কুড়িয়ে ঝিনুক,
মালা গেঁথে আর,চাই না তো সুখ]-২
চাই না তো সুখ;
[দুটি পথ যদি দুদিকে গেলো]-২
কী হবে জেনে ঠিকানা,মনে রেখো না
আমায় আর ডেকো না মনে রেখো না।

