Lage Dol Patay Patay Lyrics | লাগে দোল পাতায় পাতায়

Lage Dol Patay Patay Lyrics
লাগে দোল পাতায় পাতায় (1966)
কথা ও সুর: সলিল চৌধুরী
কণ্ঠ: সবিতা চৌধুরী

Lage Dol Patay Patay Lyrics

[লাগে দোল লাগে দোল লাগে দোল
পাতায় পাতায় বকুল বনের শাখে
কে যাবি,কে যাবি আয় ছুটে,আয় ছুটে
মন দেবার নেবার সম​য় যে ডাকে]-২
লাগে দোল লাগে দোল লাগে দোল
পাতায় পাতায়-
[ঝিলিক লাগা দুপুরে ঝিঁঝিঁ পোকার নূপুরে]-২
কে যে আপন কে বা পর ভুলে যাওয়া এই সুরে
টলমল আমার মন তোমারে ডাকে
লাগে দোল লাগে দোল লাগে দোল
পাতায় পাতায় বকুল বনের শাখে
কে যাবি,কে যাবি আয় ছুটে,আয় ছুটে
মন দেবার নেবার সম​য় যে ডাকে
লাগে দোল লাগে দোল লাগে দোল
পাতায় পাতায়-
[ছোটো আমার তরণী কনক চাঁপা বরণী]-২
ওপারে কে যাবি আয় ডেকেছে রে সরণী
যাক না যা গেছে মনে কে রাখে
[লাগে দোল লাগে দোল লাগে দোল
পাতায় পাতায় বকুল বনের শাখে
কে যাবি,কে যাবি আয় ছুটে,আয় ছুটে
মন দেবার নেবার সম​য় যে ডাকে]-২
লাগে দোল লাগে দোল লাগে দোল
পাতায় পাতায়-
Popular Lyrics:  Majh Rate Chand Jodi Lyrics | মাঝ রাতে চাঁদ যদি

Leave a Comment