কবে যাবে বলো গিরিরাজ Lyrics | Kobe Jabe Bolo Giriraj Lyrics

কবে যাবে বলো গিরিরাজ Lyrics

Kobe Jabe Bolo Giriraj Lyrics

কবে যাবে বলো গিরিরাজ
আগমনী গান
দুর্গা পূজার গান

কবে যাবে বলো গিরিরাজ Lyrics


কবে যাবে বলো গিরিরাজ
গৌরীরে আনিতে,
ব্যাকুল হয়েছে প্রাণ
উমারে দেখিতে।
গৌরী দিয়ে দিগম্বরে
আনন্দে রয়েছ ঘরে,
কি আছে তব অন্তরে
না পারি বুঝিতে।
কামিনী করিল বিধি
তাই যে তোমারে সাধি,
নারীর জনম কেবল
যন্ত্রণা সহিতে।
সতীন সরলা নহে
স্বামী সে শ্মশানে রহে,
তুমি হে পাষাণ তাহে
করো না মনেতে।

জনপ্রিয় লিরিক্স:  নমো চণ্ডী নমো চণ্ডী Lyrics | Namo Chandi Namo Chandi Lyrics | Mahalaya Song

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *