কী দশা হয়েছে মোদের Lyrics | Ki Dosha Hoyeche Moder Lyrics

কী দশা হয়েছে মোদের Lyrics

Ki Dosha Hoyeche Moder Lyrics

কী দশা হয়েছে মোদের
আগমনী গান
দুর্গা পূজার গান

কী দশা হয়েছে মোদের Lyrics


কী দশা হয়েছে মোদের
দেখ্ মা উমা আনন্দিনী,
তোর বাপ হয়েছে পাষাণ গিরি
মা হয়েছে পাগলিনী।

মা, এ দেশে আর ফুল ফোটে না
গঙ্গাতে আর ঢেউ ওঠে না,
তোর হাসি-মুখ না দেখলে যে মা
পোহায় না মোর, নিশীথিনী।


‘আর যাব না ছেড়ে’ মোদের
বল্ মা আমার কণ্ঠ ধরি,
সুর যেন তার না থামে
আর বাজালি তুই যে বাঁশরি।

মা, না পেলে তুই শিবের দেখা
রইতে যদি নারিস্ একা,
আমি শিবকে বেঁধে রাখব মাগো
হয়ে শিব-পূজারিণী।

জনপ্রিয় লিরিক্স:  বল গিরি এ দেহে কি প্রাণ Lyrics | Bol Giri E Dehe Ki Pran Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *