Ami Kulhara Kolongkini Lyrics | আমি কুলহারা কলঙ্কিনী

Ami Kulhara Kolongkini Lyrics

আমি কুলহারা কলঙ্কিনী

শাহ আব্দুল করিমের গান

Ami Kulhara Kolongkini Lyrics

আমি কুলহারা কলঙ্কিনী,
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী।

প্রেম ক’রে প্রাণবন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে,
আমার কেঁদে যায় দিন-রজনী।

প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরক জ্বালা,
আমার মন জানে, আমি জানি।

সখী আমায় উপায় বলনা?
এ জীবনে দূর হলো না,
বাউল করিমের পড়েশানি।

Leave a Comment