সদায় সে নিরঞ্জন নীরে ভাসে | Soday Se Nironjone Nire Bhase | Keylyrics

লালন বাণী “সদায় সে নিরঞ্জন নীরে ভাসে”
Soday Se Nironjone Nire Bhase
———————–
সদায় সে নিরঞ্জন নীরে ভাসে,
যে জানে সে নীরের খবর,
নীর ঘাটায় তারে খুঁজলে,
পায় অনায়াসে।
বিনে মেঘে নীর বরিষণ,
করতে হয় তার অন্বেষণ,
জগৎ সৃজন ডিম্বের কারণ,
ভেসে অবিম্ব শুম্ভরসে।
যথা নীরের হয় উৎপত্তি,
সে আবেশে জন্মে শক্তি,
মিলন হয় যুগলরতী,
ভাসে তখন নীরাকারে এসে।
নীরে নিরঞ্জন অবতার,
নীরেতে করে সংহার,
সিরাজ সাঁইজি কয় বারবার,
দেখরে লালন আত্মতত্ত্বে বসে।
সদায় সে নিরঞ্জন নীরে ভাসে | Soday Se Nironjone Nire Bhase | Keylyrics

জনপ্রিয় লিরিক্স:  প্রাণ বন্ধুয়ার প্রেম আগুনে | Pran Bondhur Prem Agune | বাউল ক্বারী আমির উদ্দিন

Check Also

a logo for keylyrics.com

জীবন মানেই তো যন্ত্রণা Lyrics | Jibon Manei To Jontrona Lyrics

জীবন মানেই তো যন্ত্রণা Lyrics Jibon Manei To Jontrona Lyrics জীবন মানেই তো যন্ত্রণাJibon Manei …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *