হুজুরের কার হবে রে নিকাশ দেনা | Hujurer Kar Hobe Re Nikash Dena | Key Lyrics

হুজুরের কার হবে রে নিকাশ দেনা
Hujurer Kar Hobe Re Nikash Dena | Key Lyrics
ফকির লালন সাঁই
হুজুরের কার হবে রে নিকাশ দেনা ।
পঞ্চজন আছে ধড়ে বেরাদার ষোলজনা ।।
ক্ষিতি জল বায়ু হুতাশনে
যার যার বস্তু সে সেখানে
মিশবে তাই
আকাশে মিশবে আকাশ
জানা গেল পঞ্চবেনা ।।
মৌলভী আর মুন্সীজির কাছে
জনম ভর শুধায় হারে
ঘোর গেল না
পরে নেয় পরের খবর
আপন খবর কেউ বলে না ।।
আত্মাকর্তা কারে বলি
কোন মোকাম তার কোথায় গলি
আওনা যাওনের
সেই মহলে লালন কোনজন
তাও লালনের ঠিক হল না ।।
হুজুরের কার হবে রে নিকাশ দেনা | Hujurer Kar Hobe Re Nikash Dena | Key Lyrics

জনপ্রিয় লিরিক্স:  হিন্দুসমাজ পড়েছে এক বিড়াল বিভ্রাটে | Hindu Somaj Poreche Ek Biral Bibhrate Lyrics

Check Also

a logo for keylyrics.com

জীবন মানেই তো যন্ত্রণা Lyrics | Jibon Manei To Jontrona Lyrics

জীবন মানেই তো যন্ত্রণা Lyrics Jibon Manei To Jontrona Lyrics জীবন মানেই তো যন্ত্রণাJibon Manei …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *