Amar Sonar Moyna Pakhi Lyrics | আমার সোনার ময়না পাখি

Amar Sonar Moyna Pakhi Lyrics
আমার সোনার ময়না পাখি
কথা ও সুর: ওসমান খান
শিল্পী: নীনা হামিদ

Amar Sonar Moyna Pakhi Lyrics

আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি।
[সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি]-২
দিবানিশি মন চায় রে
বাইন্ধা তোরে রাখি রে
আমার সোনার ময়না পাখি।
[দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকি]-২
শত ফুলের বাসন দিয়ারে
অঙ্গে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি।
[যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি]-২
এ জীবন যাবার কালে রে
পাখি রে-
এ জীবন যাবার কালে রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি।
জনপ্রিয় লিরিক্স:  ভজ নিতাই গৌর রাধে শ্যাম Lyrics | Nitai Gour Radhe Shyam Lyrics

Check Also

a logo for keylyrics.com

কেন যে এত মায়া লাগে Lyrics | Keno Je Eto Maya Lage Lyrics

কেন যে এত মায়া লাগে Lyrics Keno Je Eto Maya Lage Lyrics কেন যে এত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *