বধুয়া আমার চোখে জল

বধুয়া আমার চোখে জল
গীতিকারঃ জটিলেশ্বর মুখোপাধ্যায়
সুরকারঃ জটিলেশ্বর মুখোপাধ্যায়
শিল্পীঃ শ্রীকান্ত আচার্য্য

বধুয়া আমার চোখে
জল এনেছে হায়,
বিনা কারণে।।
নীলাকাশ থেকে একি
বাজ হেনেছে
হায় বিনা কারণে।
বধুয়া আমার চোখে
জল এনেছে হায়,
বিনা কারণে।

দিনে দিনে মূল্য বিনে,
সে যে আমায় নিলো কিনে।।
এ মনে যতন করে,
বিফল প্রেমের বীজ  বুনেছে
হায় বিনা কারণে।।
নীলাকাশ থেকে একি
বাজ হেনেছে
হায় বিনা কারণে।
বধুয়া আমার চোখে
জল এনেছে হায়,
বিনা কারণে।

আমি তো খুঁজি কারণ,
মন আমায় করে বারণ,
বলে কেন এমন মরণ,
বিনা কারণে।।
আমি বাদী আমি বিবাদী,
কোথা উধাও অপরাধী।।
কেন সেই রূপের আগুন
বুকে জ্বেলে আছি বেঁচে,
হায় বিনা কারণে।।
নীলাকাশ থেকে একি
বাজ হেনেছে
হায় বিনা কারণে।
বধুয়া আমার চোখে
জল এনেছে হায়,
বিনা কারণে।।

জনপ্রিয় লিরিক্স:  Dui Bhuboner Dui Basinda Lyrics | দুই ভুবনের দুই বাসিন্দা | দিলরুবা খান

Leave a Comment