মন সহজে কি সই হবা | Mon Sohoje Ki Soi Hoba | Key Lyrics

মন সহজে কি সই হবা

Mon Sohoje Ki Soi Hoba

ফকির লালন সাঁই

মন সহজে কি সই হবা

 

মন সহজে কি সই হবা

চিরদিন ইচ্ছা মনে

আইল ডিঙ্গায়ে ঘাস খাবা

ডাবার পর মুগুর প’লে

সেইদিনে গা টের পাবা।।

বাহার তো গেছে চলে

পথে যাও ঠেলা পেড়ে

কোনদিনে পাতাল ধাবা।

তবু দেখি গেলো না তোর

ত্যাড়া চলন বদলোভা।।

সুখের আশ থাকলে মনে

দুঃখের ভার ঘোর নিদানে

অবশ্যই মাথায় নিবা।

সুখ চেয়ে সে সোয়াস্তি ভাল

শেষ কালেতে পস্তাবা।।

ইল্লোতে স্বভাব হলে

পানিতে যায় রে ধুলে

খাজলতি কিসে ধুবা।

লালন বলে হিসাব কালে

সকল ফিকির হারাবা।।

 

Mon Sohoje Ki Soi Hoba

জনপ্রিয় লিরিক্স:  Mon Bhabile Bolo Ki Hobe Lyrics | মন ভাবিলে বলো কি হবে

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *