গান গাই আমার মনরে বুঝাই
Gan Gai Amar Monre Bujhai
আর কিছু চাইনা মনে গান ছাড়া।।
পাব বলে আসা রাখি, না পাইলে যাব মারা।।
প্রানবন্ধু চিকন কালা, অন্তরে দেয় ইশারা।।
ঘর ছাড়া কি বাচিবে বিন, ডুবলে কি ভাসে মরা।
গান গাই আমার মনরে বুঝাই
গান গাই আমার মনরে বুঝাই
মন থাকে পাগলপারা,
আর কিছু চায় না মনে গান ছাড়া।
গানে বন্ধুরে ডাকি
গানে প্রেমের ছবি আঁকি,
পাব বলে আশা রাখি
না পাইলে যাব মারা।
গান আমার জপমালা
গানে খুলে প্রেমের তালা,
প্রাণ বন্ধু চিকন কালা
অন্তরে দেয় ইশারা।
ভাবে করিম দীনহীন
আসবে কি আর শুভদিন,
জল ছাড়া কি বাঁচিবে মীন
ডুবলে কি ভাসে মরা।