শিরোনামঃ যদি সব সাগরের জল কালি হত
শিল্পীঃ জহির আহমেদ
সুরকারঃ জহির আহমেদ
গীতিকারঃ জহির আহমেদ
যদি সব সাগরের জল কালি হত
যদি পৃথিবীর সব গাছ লিখনী হত
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা
লেখা শেষ হতোনা,
যদি সব সাগরের জল কালি হত।।।
যদি আকাশের চাদ হাতে তুলে দিতাম
যদি তারায় সাজানো মালা গলায় দিতাম।
আর পৃথিবীর ফুল তব পথে ছড়াতাম
তবু তোমার আমার প্রেমের কাছে
কিছু দেয়া হতো না।।


