শহরটার এই গোলক ধাঁধায় | Shahartar Ei Golok Dhandhay

শহরটার এই গোলক ধাঁধায়
Shahartar Ei Golok Dhandhay
ছায়াছবি: হংসরাজ (১৯৭৫)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: সুধীন দাসগুপ্ত
কণ্ঠ: আরতি মুখোপাধ্যায়
ও বাবুমশাই এখন আমি কী শোনাই?
[শহরটার এই গোলক ধাঁধায় আঁধার হলো মন]-২
মন্দ ভালোর এই কি খেলা
ভোলা মন মন রে
মন্দ ভালোর এই কি খেলা
চলছে হেথা সর্বক্ষণ,আঁধার হলো মন
শহরটার এই গোলক ধাঁধায় আঁধার হলো মন।
কেউ বিনা দোষে চোর হ​য়ে যায়
কেউ সাধু সেজে পরাণ বাঁচায়
আবার গরীব বন্ধু রাখতে কথা
পণ করে দেয় তার জীবন,আঁধার হলো মন
শহরটার এই গোলক ধাঁধায় আঁধার হলো মন।
[হেথায় ধনীর ছেলে সাহেব টনি]-২
আছে যে তার টাকার খনি
আর শ্যামু দাদার নেই যে কিছুই
আছে হৃদয় রত্নধন​,আঁধার হলো মন
শহরটার এই গোলক ধাঁধায় আঁধার হলো মন।
হেথায় বাবারে কেউ ড্যাডি ডাকে
মাম্মি বলে নিজের মাকে
[(আমি) গাঁয়ের ছেলে গ​ড় করি ভাই]-২
সেই বাঙালির শ্রীচরণ,আঁধার হলো মন
শহরটার এই গোলক ধাঁধায় আঁধার হলো মন
মন্দ ভালোর এই কি খেলা
ভোলা মন মন রে
মন্দ ভালোর এই কি খেলা
চলছে হেথা সর্বক্ষণ আঁধার হলো মন
শহরটার এই গোলক ধাঁধায় আঁধার হলো মন।

Check Also

Amay Duniya Theke Churi Kore Lyrics

Amay Duniya Theke Churi Kore Lyrics | আমায় দুনিয়া থেকে চুরি করে Lyrics

Amay Duniya Theke Churi Kore Lyrics আমায় দুনিয়া থেকে চুরি করে Lyrics Song: Amay Duniya …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *