ভুলব না ভুলব না বলি | Bhulbo Na Bhulbo Na Boli | Fakir Lalon

ভুলব না ভুলব না বলি
Bhulbo Na Bhulbo Na Boli
Fakir Lalon
ফকির লালন সাঁই
ভুলব না ভুলব না বলি
কাজের বেলায় ঠিক থাকে না ।
আমি বলি ভুলব না রে
স্বভাবে ছাড়ে না মোরে
কটাক্ষে মন পাগল করে
দিব্যজ্ঞানে দেয় রে হানা ।।
সঙ্গগুণে রঙ্গ ধরে
জানিলাম কার্য অনুসারে
কুসঙ্গে সম্বন্ধ জুড়ে
সুমতি মোর গেল ছেড়ে
খাবি খেলাম আপায় পড়ে
এ লজ্জা ধুলে তো যায় না ।।
যে চোরের দায় দেশান্তরি
সে চোর দেখি সঙ্গধারি
মদনরাজার ডঙ্কা ভারি
কামজ্বালা দেয় অন্তষ্পুরি
ভুলে যায় মোর মন কান্ডারী
কি করিবে গুনারি জনা ।।
রঙ্গে মেতে সঙ সাজিয়ে
বসে আছি মগ্ন হয়
সু-সঙ্গের সম্বন্ধ জুড়ে
জানতাম যদি স-সঙ্গেরে
লালন বলে তবে কিরে
ছেঁচোড়ে মারে মালখানা ।।
ভুলব না ভুলব না বলি | Bhulbo Na Bhulbo Na Boli | Fakir Lalon

Check Also

a logo for keylyrics.com

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics | Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics Nakul Kumar Biswas …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *