ভালোবাসার সাধ পূর্নতো হয়না কারো কোনদিন।।

ভালোবাসার সাধ
পূর্নতো হয়না
কারো কোনদিন।।
পেয়েছি জনমে
শোধ করা যায়না
তোমার প্রেমের এই ঋণ।
ভালোবাসার সাধ
পূর্ণতো হয়না
কারো কোনদিন।

এ জীবন যেন এক
স্বপ্নের ঘর
সাজাতে সাজাতেই
হয়ে যায় পর।
তবুও যেটুকু
সময় পাবো
শত জনমের
প্রেম দিয়ে যাবো;
প্রেমের সাগরে
দুই ফোঁটা জল হয়ে
হবো দুই জনে বিলীন।
ভালোবাসার সাধ
পূর্ণতো হয়না
কারো কোনদিন।।

পলাতক সময়কে
থামিয়ে দিয়ে
জনম জনম রবো
তোমাকে নিয়ে।
তোমারি দু’হাত দিয়ে
জগৎ আমার
তুমি ছাড়া কিছুই
চাইনা তো আর
প্রেমের আবিরে
দুই ফোঁটা রং হয়ে
হবো দু’জনে রঙীন
ভালোবাসার সাধ
পূর্ণতো হয়না
কারো কোনদিন।

ছবি-বাঁচার লড়াই
শিল্পী-কুমার শানু ও
মিতালী মূখার্জী

Popular Lyrics:  ফেক আইডি লাভ Lyrics | Fake ID Love Lyrics

Leave a Comment