ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে | Bhabile Ki Hobe Go Ja Hoibar Ta Hoiya Geche

শিরোনামঃ ভাবিলে কি হবে গো
শিল্পীঃ শাহ আব্দুল করিম
সুরকারঃ শাহ আব্দুল করিম
গীতিকারঃ শাহ আব্দুল করিম
ভাবিলে কি হবে গো
যা হইবার তা হইয়া গেছে,
জাতি কুল যৌবন দিয়াছি
প্রাণ যাবে তার কাছে গো,
যা হইবার তা হইয়া গেছে।।
কালার সনে প্রেম করিয়া
কাল নাগে দংশিছে ,
ঝাইড়া বিষ নামাইতে পারে
এমন কি কেউ আছে গো,
যা হইবার তা হইয়া গেছে।।
পিরিত পিরিত সবাই বলে
পিরিত যে কইরাছে,
পিরিত কইরা জ্বইলা-পুইড়া
কতজন যে মরছে গো,
যা হইবার তা হইয়া গেছে।।
বলে বলুক লোকে মন্দ
কুলের ভয় কি আছে,
আব্দুল করিম জিতে-মরা
বন্ধু পাইলে বাচে গো,
যা হইবার তা হইয়া গেছে
যা হইবার তা হইয়া গেছে।।
ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে

Popular Lyrics:  Ami Shorabi Cholechi Pothe Lyrics | আমি শরাবী চলেছি পথে

Leave a Comment