পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না | Piriti Ei Jogote Jati Kuler Dhar Dhare Na | Lokogiti

পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না
যার সনে যার মন ভালোবাসা
তারে ছাড়া প্রাণ বাঁচে না।।
এক জাইত্তা লতা আছে
বাইতে বাইতে ওঠে গাছে
হায়গো গাছ মরিলে লতাও মরে
তবুও লতায় গাছ ছাড়েনা।।
দ্যাখো চাতকের রীতি
মেঘের সনে তার পিরিতি ।
ও সে পানির জন্য মইরা গেলেও
অন্য পানি পান করেনা।।
ঝিনুকে মুক্তো হলে
সেই ঝিনুক আর মুখ খোলেনা
ওসে গভীর জলে ডুইবা থাকে
কিনারেতে আর আসেনা।।
পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না

Popular Lyrics:  আমার কষ্ট যায় না কাদলে | Amar Kosto Jay Na Kandlere | Song Lyrics

Leave a Comment