পাখি উড়াল দিছে রে | Pakhi Ural Diche Re | Gamcha Palash | Ahmed Kislu

পাখি উড়াল দিছে রে
Pakhi Ural Diche Re
Singer : Gamcha Palash Lyric : Md. Mizanur Rahman Tune : Gamcha Palash Music : Ahmed Kislu Cast : Gamcha Palash & Mitsuba DOP : Shapnil Khan Director : Shakibur Rahman Post : Black & White Production Language : Bangla Label : G Series
পাখি উড়াল দিছে রে,,, উড়ালি হইয়া।
আগের মত খায় না দানা হাতে বসিয়া পাখি উড়াল দিছে রে।।
ও পাখি রে,,,
পায়েতে বান্দিয়া সুতা উড়তে দিতাম তোমারে,
গায়েতে লাগাইয়া বাতাস আসতি আবার ফিরে পাখি রে,।
ওরে কে দিল তোর বাঁধন খুলি,,,
কে দিল তোর বাঁধন খুলি জঙ্গলা চিনাইয়া ,।
পাখি উড়াল দিছে রে,,, উড়ালি হইয়া,।
আগের মত খায় না দানা হাতে বসিয়া পাখি উড়াল দিছে রে।।
ও পাখি রে,,,
কানের সাথে ঠোঁট লাগাইয়া শিখাইলাম তোরে কথা,
আগে কি আর জানতাম আমি সব হবে অযথা পাখি রে,।
ওরে বুলে না আর আমার বুলি,,,
বুলে না আর আমার বুলি জানু জানু কইয়া,।
পাখি উড়াল দিছে রে,,, উড়ালি হইয়া,।
আগের মত খায় না দানা হাতে বসিয়া পাখি উড়াল দিছে রে।।
ও পাখি রে,,,
উড়ালে থাইকা রে পাখি ভাইবো মনে মনে,
ভালো মন্দ কইরো যাচাই ঘুইরা বনে বনে পাখি রে,।
ওরে মিজান বলে রাখছি আধার,
মিজান বলে রাখছি আধার পিঞ্জিরায় সাজাইয়া,।
পাখি উড়াল দিছে রে,,, উড়ালি হইয়া,।
আগের মত খায় না দানা হাতে বসিয়া পাখি উড়াল দিছে রে।।

Check Also

a logo for keylyrics.com

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics | Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics Nakul Kumar Biswas …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *