তুমি এমন কোন কথা বল না | Tumi Emon Kono Kotha Bolo Na || ছবি-প্রিয় তুমি || শিল্পী-কুমার শানু ও উমা খান

তুমি এমন কোন কথা বল না
Tumi Emon Kono Kotha Bolo Na
ছবি-প্রিয় তুমি
শিল্পী-কুমার শানু ও উমা খান

তুমি এমন কোন কথা বল না
চোখে টলমল জলটুকো ফেল না
আমি মরণে ও কোন ভয় পাই না
শুধু তোমাকে হারাতে চাই না।।

জানি জানি একদিন সবি শেষ হয়
আমার এই প্রেম কভু হারাবার নয়
বারে বারে আমাকে বলে এ হৃদয়
বুকের এ সুখটুকু ফুরাবার নয়
তুমি এমন কোন স্মৃতি রেখো না
যে স্মৃতি দেবে শুধু বেদনা
আমি মরনে ও কোন ভয় পাই না,
শুধু তোমাকে হারাতে চাই না।।

যেতে যেতে এ পথ হয় যদি ভুল
তোমার দু’হাত ধরে খুঁজে নিব কূল
তুমি আমি আর তো হব না যে পর
জমুক না মেঘ যত আসুক না ঝড়
তুমি এমন কোন ছবি একোনা
যা দেখে বেড়ে যাবে যাতনা
আমি মরনে ও কোন ভয় পাই না
শুধু তোমাকে হারাতে চাই না।।

Popular Lyrics:  Khelbo Holi Rang Debona Lyrics | খেলব হোলি রঙ দেব না | Holi Song

2 thoughts on “তুমি এমন কোন কথা বল না | Tumi Emon Kono Kotha Bolo Na || ছবি-প্রিয় তুমি || শিল্পী-কুমার শানু ও উমা খান”

Leave a Comment