ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি | Ka Phonta Chokher Jal Phelechho | মান্না দে

শিরোনামঃ ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি
Ka Phonta Chokher Jal Phelechho
শিল্পীঃ মান্না দে
সুরকারঃ নচিকেতা ঘোষ
গীতিকারঃ পুলক বন্দ্যোপাধ্যায়

ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি

ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি
ভালোবাসবে বলে,
পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে
কি করে এখানে তুমি আসবে।।
কত রাত কাটিয়েছো জেগে
স্বপ্নের মিথ্যে আবেগে,
কি এমন দুঃখকে সয়েছো
যে তুমি এত সহজেই হাসবে,
পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে
কি করে এখানে তুমি আসবে
ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি।।
হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার
শোনোনিতো কান পেতে অস্ফুট কোনো কথা তার।
আজ কেন হাহাকার করো সে কথার ইতিহাস গড়ো
কি সুখ জলাঞ্জলি দিয়েছো
যে তুমি সুখের সাগরে ভাসবে,
পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে
কি করে এখনে তুমি আসবে,
ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি
ভালোবাসবে বলে।।

 

 

Popular Lyrics:  আমার মায়ের মতো এমন মা আর - Aamar Mayer Moto Emon Maa Aar

Leave a Comment