এই তো সেদিন তুমি আমারে বোঝালে | Eito Sedin Tumi Amare Bojhale Lyrics

এই তো সেদিন তুমি আমারে বোঝালে
Eito Sedin Tumi Amare Bojhale Lyrics
শিল্পীঃ মান্না দে
সুরকারঃ মান্না দে
গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়
Performed by: Manna Dey Lyrics: Pulak Banerjee Tune : Manna Dey Label : SAREGAMA
এই তো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ বেদনা
দুটি হাত ধরে আমি তোমায় বলেছি
এ শুধু আমার তুমি কেঁদো না কেঁদো না।।
তোমার প্রেমের কাছে চিরঋণী করে
আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে।
কণাটুকু তার আমি শুধিতে পারিনি
ব্যাথা দিয়ে তাই আর বেঁধো না বেঁধো না।।
অনেক হারাতে হল জীবনে তোমার
সেই অপরাধে আমি অপরাধী
এবার একলা আমি কাঁদি
বিদায় নেবার আগে বলে যেতে চাই
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই।
স্বরলিপি ভুল করা শেষের এ গান
স্মৃতির এ বীণার আর সেধো না।।

Popular Lyrics:  ওই শোন পাখিও বলছে কথা | Oi shono pakhira sob bolche kotha | Lyrics

Leave a Comment