আষাঢ় মাইস্যা ভাসা পানি রে পুবালী বাতাসে | Ashar Maisya Bhasa Pani Re Pubali Batase Lyrics

আষাঢ় মাইস্যা ভাসা পানি রে পুবালী বাতাসে
Ashar Maisya Bhasa Pani Re Pubali Batase
ছায়াছবি: শ্রাবণ মেঘের দিন
গীতিকার: উকিল মুন্সি
শিল্পী: বারী সিদ্দিকী
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে পুবালী বাতাসে Ashar Maisya Bhasa Pani Re Pubali Batase Lyrics গানটির গীতিকার উকিল মুন্সি। আষাঢ় মাইস্যা ভাসা পানি রে পুবালী বাতাসে গানটি গেয়েছেন বারী সিদ্দিকী। পুবালি বাতাসে Lyrics গানটি শ্রাবণ মেঘের দিন ছায়াছবিতে ব্যবহৃত হয়েছে। শ্রাবণ মেঘের দিন সিনেমাটির পরিচালক হুমায়ুন আহমেদ।

আষাঢ় মাইস্যা ভাসা পানি রে পুবালী বাতাসে

আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
পুবালী বাতাসে-
বাদাম দেইখ্যা, চাইয়া থাকি
আমার নি কেউ আসে রে।।
যেদিন হতে নতুন পানি
আসল বাড়ির ঘাটে
অভাগিনীর মনে কত শত কথা উঠে রে।।
কত আসে কত যায় রে
নায় নাইওরির নৌকা
মায়ে ঝিয়ে বইনে বইনে
হইতেছে যে দেখা রে।।
আমি যে ছিলাম ভাই রে
বাপের গলায় ফাঁস
আমারে যে দিয়া গেল
সীতা বনবাস রে।।
আমারে নিল না নাইওর
পানি হইতে তাজা
দিনের পথ আধলে যাইতাম
রাস্তা হইত সোজা রে।।
ভাগ্য যাহার ভাল নাইওর
যাইবে আষাঢ় মাসে
উকিলেরই হইবে নাইওর
কার্তিক মাসের শেষে রে।।

Ashar Maisya Bhasa Pani Re Pubali Batase

Ashar maisya bhasa pani re
pubali batase
bari Siddiqui
পুবালি বাতাসে
Pubuli Batase
ছায়াছবি: শ্রাবণ মেঘের দিন
গীতিকার: উকিল মুন্সি
শিল্পী: বারী সিদ্দিকী

পুবালি বাতাসে Lyrics

পুবালি বাতাসে
আষাঢ় মাইসা ভাসা পানি রে
পুবালি বাতাসে
বাদাম দেইখা চাইয়া থাকি,
আমার নি কেউ আসে রে।।
আষাঢ় মাইসা ভাসা পানি রে।।
যেদিন হতে নয়া পানি
আইলো বাড়ির ঘাটে সখি রে
আইলো বাড়ির ঘাটে
অভাগিনীর মনে কত,
শত কথা ওঠে রে।।
আষাঢ় মাইসা ভাসা পানি রে।।
গাঙে দিয়া যায় রে কত
নায় নাইওরির নৌকা সখি রে
নায় নাইওরির নৌকা
মায়ে-ঝিয়ে বইনে-বইনে,
হইতেছে যে দেখা রে।।
আষাঢ় মাইসা ভাসা পানি রে।।
আমারে নিল না নাইওর
পানি থাকতে তাজা সখি রে
পানি থাকতে তাজা
আমি দিনের পথ আধলে যাইতাম
রাস্তা হইত সোজা রে
দিনের পথ আধলে যাইতাম
রাস্তা হইত সোজা রে।
আষাঢ় মাইসা ভাসা পানি রে।।
কত লোকে যায় রে নাইওর
এই না আষাঢ় মাসে সখি রে
এই না আষাঢ় মাসে
উকিল মুন্সির হবে নাইওর
উকিলেরি হবে নাইওর
কার্তিক মাসের শেষে রে।
আষাঢ় মাইসা ভাসা পানি রে।
পুবালি বাতাসে
বাদাম দেইখা চাইয়া থাকি,
আমার নি কেউ আসে রে।।
আষাঢ় মাইসা ভাসা পানি রে।।

Pubuli Batase Lyrics

জনপ্রিয় লিরিক্স:  আমি গুরু না ভজিলাম কী ভুলও করিলাম | Ami Guru Na Bhojilam Ki Bhulo Korilam | Keylyrics

1 thought on “আষাঢ় মাইস্যা ভাসা পানি রে পুবালী বাতাসে | Ashar Maisya Bhasa Pani Re Pubali Batase Lyrics”

Leave a Comment