আশা ছিল ভালোবাসা ছিল || Asha Chilo Bhalobasa Chilo | Key Lyrics

আশা ছিল ভালোবাসা ছিল
Asha Chilo Bhalobasa Chilo
ছবি-আনন্দ আশ্রম
সুরকার-শ্যামল মিত্র
গীতিকার-গৌরীপ্রসন্ন মজুমদার
শিল্পী-কিশোর কুমার

আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই,ভালোবাসা নেই।।

এই সেই কৃষ্ণচূড়া
যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত
কথা যেত হারিয়ে।
আজ এখানে
আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই,ভালোবাসা নেই।।

আজ তুমি কতদূরে
মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছ
ব্যথা ভরা স্মরণে।
ফিরে চলে যায়
যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই
আজ আশা নেই,ভালোবাসা নেই।

Popular Lyrics:  জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো Lyrics | Jibone Jodi Dip Jalate Nahi Paro Lyrics

Leave a Comment