আমি রজনীগন্ধা ফুলের মতো | Ami Rojonigondha Phuler Moto | Key Lyrics

আমি রজনীগন্ধা ফুলের মতো

Ami Rojonigondha Phuler Moto

শিল্পী: সাবিনা ইয়াসমিন

আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই

আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ঝরিয়ে যাই

আমি গানে গানে প্রাণের যতো বেদনা লুকাতে চাই

আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই।।

বুকেরই মাঝে যে বাঁশি বাজে

অকারনে বার বার

পাইনাতো অধিকার (২)

আজো এ কথা আমি যে শুধু (২)

নিজেকে বোঝাতে চাই।

আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই।।

চলারই পথে কাটা যে হতে

চাইনা তো আমি আর

ভুল ভাঙ্গে যদি তার (২)

আমি নীরবে ভালো যে বেসে (২)

নিজেকে পুড়াতে চাই।

আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই।।

Leave a Comment