আমি পড়ে থাকি | Ami Pore Thaki | তাহসান ও এলিটা

শিরোনামঃ আমি পড়ে থাকি
Ami Pore Thaki
শিল্পীঃ তাহসান / এলিটা
অ্যালবামঃ ভয়ংকর সুন্দর
সুরকারঃ ইমন সাহা
গীতিকারঃ আসিফ ইকবাল
Singer : Tahsan & Elita Movie : Voyangkor Sundor Lyric : Asif Iqbal Tune & Music : Emon Saha
আমি পড়ে থাকি মেঠো সবুজে
তুমি আকাশে খোলা নীড়ে,
আমার ভাল লাগা দোয়েল শ্যামা
তোমার ভাল লাগা শঙ্খচিলে।
আমার ভাল লাগে ঝলমলে উৎসবে
তোমার সাদামাটা আয়োজন,
আমি ভেসে যাই উচ্ছাসে আনন্দে
তুমি ভেবে সারা এতো কি প্রয়োজন।
আমরা দুজনা দুরকম
তবু কোথায় যেন মিল অন্যরকম।
আমার ভাল লাগে চঞ্চলা নদী
তোমার তীরে জাগা কাশফুল
আমার ভাল লাগে বেহিসাবি জীবন
তুমি চাও সব নির্ভুল,
আমি পড়ে থাকি একরোখা জিদে
তুমি সারাহ্মণ আপোসে
আমি ঘুমাই ভাবনাহীন সুখে
তুমি কি হবে ভাবো বসে,
আমরা দুজনা দুরকম
তবু কোথায় যেন মিল অন্যরকম।
আমি পড়ে থাকি……..।।

Check Also

a logo for keylyrics.com

প্রেম সে তো শুধু রূপকথা হয়ে Lyrics | Prem Se To Shudhu Rupkatha Hoye Lyrics

প্রেম সে তো শুধু রূপকথা হয়ে Lyrics Prem Se To Shudhu Rupkatha Hoye Lyrics প্রেম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *