আকাশের হাতে আছে একরাশ নীল || ছবিঃ আয়না ও অবশিষ্ট

আকাশের হাতে আছে একরাশ নীল
ছবিঃ আয়না ও অবশিষ্ট
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরঃ সত্য সাহা
শিল্পীঃ আঞ্জুমান আরা বেগম,
বশীর আহমেদ

আকাশের হাতে আছে এক রাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ,
রাত্রির গায়ে জ্বলে জোনাকী,
তটিনীর বুকে মৃদু ছন্দ।।

আমার এ দু’হাত শুধু রিক্ত,
আমার এ দু’চোখ জলে সিক্ত।।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ।।
আমার এ দুয়ার হলো বন্ধ।
আকাশের হাতে আছে এক রাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ।

ভেবে তো পাইনি আমি,
কি হলো আমার,
লজ্জা প্রহরে কেন,
খোলে নাকো দ্বার।।
বুঝিনা কেমন করে বলব,
খেয়ালে কতই ভেসে চলব।।
বলি বলি করে তবু বলা হলো না।।
জানি না কিসে এতো দ্বন্দ্ব।
আকাশের হাতে আছে এক রাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ।

Popular Lyrics:  ও কেন এত সুন্দরী হলো | O Keno Eto Sundari Holo with lyrics

Leave a Comment