Piriti Koriya Bondhe Lyrics | পিরীতি করিয়া বন্ধে

Piriti Koriya Bondhe Lyrics
পিরীতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল
পাগল আব্দুল করিম

Piriti Koriya Bondhe Lyrics

পিরীতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল
আগেত জানিনা বন্ধের মনে কি ছিল
শুন ওগো সহচরী
ধৈর্য্য না ধরিতে পারি
না দেখিলে প্রানে মরি উপায় কি বল
পিরীতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল
আগেত জানিনা বন্ধের মনে কি ছিল
পিরীতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল
পূর্ব কথা মনে আছে
দেখি নাই চলে গেছে
চিরদিন থাকিবে কাছে এই আশা ছিল
পিরীতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল ।।
পাগল আব্দুল করিম বলে
প্রাণ জ্বলে বিচ্ছেদানলে
প্রাণবন্ধু যাবার কালে সঙ্গে না নিল
পিরীতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *