Mone Rekho Ogo Adho Chand Lyrics | মনে রেখ ওগো আধো চাঁদ

Mone Rekho Ogo Adho Chand Lyrics
মনে রেখ ওগো আধো চাঁদ (1957)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: ডঃ ভূপেন হাজারিকা
কণ্ঠ: লতা মঙ্গেশকর

Mone Rekho Ogo Adho Chand Lyrics

মনে রেখ মনে রেখ ওগো আধো চাঁদ
তুমি তো দেখলে চেয়ে গো
মনে রেখ মনে রেখ
কে এলো আমার স্বপ্নের খেয়া বেয়ে গো
মনে রেখ মনে রেখ।
[দেবদারু বন বীথিকায়
ঝুরুঝুরু মায়া দখিনায়]-২
আবেশে যে পাখি
মুহু মুহু ওঠো জীবন
মনে রেখ মনে রেখ।
এ হৃদয় হতে যত সাধ আশা তুলে নিয়ে
এ রাতের প্রাণে ভরেছি
[এ নিশি অমর করেছি (আমি)]-২
যে গান চেয়ে এতদিন
দুরুদুরু বাজে মনোবীণ
সেই গান আমি কণ্ঠে গেলাম পেয়ে গো
মনে রেখ মনে রেখ
কে এলো আমার স্বপ্নের খেয়া বেয়ে গো
মনে রেখ মনে রেখ।

Leave a Comment