Mon Bujhe Na Lyrics | মন বুঝে না লিরিক্স

Mon Bujhe Na Lyrics
মন বুঝে না লিরিক্স
শিরোনামঃ মন বুঝে না
শিল্পীঃ অরজিৎ সিং
অ্যালবামঃ চিরদিনি তুমি যে আমার ২
সুরকারঃ জিৎ গাঙ্গুলি
গীতিকারঃ প্রশেন
মন বুঝে না বুঝে না বুঝে না
মন বুঝে না বুঝে না….
পড়ছে কেন বিনা মেঘেই বাজ
পদ্য লিখা আমার তো নয় কাজ,
চাইছি দিনে অল্প দেখা তোর
পাল্টে দিতে আমার গল্পের মোড়,
কিছুতেই উপায় মিলে না
ও ও হ মন বুঝে না, বুঝে না, বুঝে না
মন বুঝে না, বুঝে না… ।।
ইচ্ছে করে একটা ঘরে থাকব দুজনায়
গড়ব ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়,
কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই,
চারটে হাতে খেলনা পাতে একজোড়া চড়ুই
সে ভাবনারা চোখ তুলে না,
ও ও হ মন বুঝে না, বুঝে না, বুঝে না
মন বুঝে না, বুঝে না..।।
রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই
মেলায় যাব রিস্কা চড়ে বসবি পাশে তুই,
বন্ধী আছে হাজার আশা বুকের মাঝে দেখ
একটু চিনে নিলেই হব দুজন মিলে এক,
তবু স্বপ্নেরা মুখ তোলে না,
ও ও হ মন বুঝে না, বুঝে না, বুঝে না
মন বুঝে না, বুঝে না ।।
Popular Lyrics:  আমি রজনীগন্ধা ফুলের মতো | Ami Rojonigondha Phuler Moto | Key Lyrics

Leave a Comment