Jokhon Dure Thako Lyrics | যখন দূরে থাকো

Jokhon Dure Thako Lyrics
যখন দূরে থাকো

Jokhon Dure Thako Lyrics

যখন দূরে থাকো তখন তুমি কাছে..
তোমার সময় নাই বা হলো, আমার সময় আছে…
যখন কাছে থাক, তখন তুমি নেই…
দুরবিনে চোখ রাখব আমি তোমাকে দেখতেই…
যখন তুমি যাও তখন আমি আসি
চোখের কোনে জলের ফোটা ভাসায় তোমার হাসি…
যখন তুমি আসো তখন আমি ভাবি
এই তো আবার হচ্ছে শুরু দূরে যাবার দাবি।
যখন তুমি ছিলে তখন আমার মনে
তোমার আমার দূরত্বটাই জন্মালো নির্জনে
এখন তুমি নেই… এই তো আমি আছি…
এখন তোমার স্পন্দন পাই আমার কাছাকাছি…
Popular Lyrics:  Shri Chamundeshwari Ashtottara Shatanama Stotram | শ্রী চামুণ্ডেশ্বরী অষ্টোত্তরশতনাম স্তোত্রং

Leave a Comment