Je Ankhite Eto Hasi Lukano Lyrics | যে আঁখিতে এতো হাসি লুকানো

Je Ankhite Eto Hasi Lukano Lyrics
যে আঁখিতে এতো হাসি লুকানো
তালাত মাহমুদ জি সংস
(আল্টিমেট বাংলা সংস)
কন্ঠ প্রাণবাউল

Je Ankhite Eto Hasi Lukano Lyrics

যে আঁখিতে এতো হাসি লুকানো
কুলে কুলে তার কেন আঁখি ধার
যে মনের আছে এতো মাধুরী
সে কেন চলেছে বয়ে ব্যাথা ভার
যে আঁখিতে এতো হাসি লুকানো
দীপের শিখায় এতো আলো যে
তবু কেন কাজলে সে কালো যে
দীপের শিখায় এতো আলো যে
তবু কেন কাজলে সে কালো যে
একেলার ভালোলাগায় কি আসে
কেঁদে কেঁদে হতে চায় দুজনার।
যে আঁখিতে এতো হাসি লুকানো
সাগর কখনো চেয়ে দেখে না
বুকে তার কী রতন রয়েছে
কাঙালের মত তীরে তীরে সে
ফিরে ফিরে অবহেলা সয়েছে
প্রেম যদি ভরে এতো সুধা গো
তবু কেন হৃদয়ের ক্ষুধা গো
প্রেম যদি ভরে এতো সুধা গো
তবু কেন হৃদয়ের ক্ষুধা গো
যে মেঘে রয়েছে এতো মমতা
কেন তার বিদ্যুতে হাহাকার
যে আঁখিতে এত হাসি লুকানো
কুলে কুলে তার কেনো আঁখি ধার
যে মনের আছে এতো মাধুরী
সে কেন চলেছে বয়ে ব্যথা ভার
যে আঁখিতে এতো হাসি লুকানো

Leave a Comment