Ghungur Lyrics | ঘুঙ্গুর Lyrics

শিরোনামঃ ঘুঙ্গুর
Ghungur Lyrics
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ নয়ন জলের গান

Ghungur Lyrics

ঘুঙ্গুর…. রুমঝুম….ঘুঙ্গুর…. রুমঝুম
ঘুঙ্গুর…. রুমঝুম..রুমঝুম… রুমঝুম
তুমি ঘুঙ্গুর পরিয়া
তুমি ঘুঙ্গুর পরিয়া নাচো আমার গায়
তুমি ঘুঙ্গুর পরিয়া,
কে বা দোষী, নাচে যে জন
নাকি যে জন নাচায়,
তুমি ঘুঙ্গুর পরিয়া নাচো আমার গায় ।।
চেনে যে জন কাঁচা সোনা
সেই কানা চান তো মন বুঝেনা,
রসিক যে জন রসে ডুবে
ফুলের ঘরে তার আনাগোনা,
তুমি ঘুঙ্গুর পরিয়া নাচো আমার গায় ।।
কেউ একলা রাতে কেউ দোকলা সাথে
জোছনা চুরি করে জোনাক জ্বালায়,
অসুখ যে জন সুখের খোঁজে
আনন্দ বাজারে তার আনাগোনা,
ঘুঙ্গুর পরিয়া নাচো আমার গায় ।।
কেউ বা রাজা কেউ ভিখারি সাজে
মুখটা আড়াল করে মুখোশ বানায়,
গাতক যে জন চাতক রূপে
মেঘের সনে তার চেনাশোনা,
ঘুঙ্গুর পরিয়া নাচো আমার গায় ।।
Popular Lyrics:  খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো | Khola Janalay Cheye Dekhi Tumi Ascho

Leave a Comment