Ganeri Khatay Sorolipi Likhe Lyrics | গানেরই খাতায় স্বরলিপি লিখে

Ganeri Khatay Sorolipi Likhe Lyrics
গানেরই খাতায় স্বরলিপি লিখে

Ganeri Khatay Sorolipi Likhe Lyrics

গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে পড়ে রবে।।
মন নিয়ে লুকোচুরি খেলে
কোনদিন যাবে পথে ফেলে।।
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে, জানি
নেবে না, নেবে না, নেবে না।
যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ঘিরে ফেলে
আচঁলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে।
গান শুনে ভাল লাগে যারে
এত দেখে চিনো নিকো তারে।।
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় একে দেবে, জানি
দেবে না, দেবে না, দেবে না।
গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে পড়ে রবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *