Ami Jacchi Baba Lyrics | আমি যাচ্ছি বাবা Lyrics

Ami Jacchi Baba Lyrics

আমি যাচ্ছি বাবা Lyrics

Ami Jacchi Baba Lyrics

আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি
চোখ মুছে মুখ তোলো
স্নেহের বাঁধন খোলো
এবার তোমায় দিতেই যে হয়
যাবার অনুমতি।
বাবা খেয়াল রেখো
তুমি তোমার প্রতি।।

আদর সোহাগ দিয়ে যদি
করলি আমায় বড়
কেন তবে এমন করে
কন্যাকে পর করো।
এই যদি গো নিয়ম-নীতি
এই সমাজের বিধান
হাসি মুখে করো বাবা
কন্যা সম্প্রদান।
তবে কেন কান্না চোখে
এই কোন অনুভূতি?
বাবা খেয়াল রেখো
তুমি তোমার প্রতি।।

অফিস যাবার সময় যখন
থাকব না আর আমি
চশমা নিতে ওষুধ খেতে
ভুলো না গো তুমি।
বুক যে আমার যাচ্ছে ভেঙ্গে
মন মানে না মানা
কেমন করে থাকব ছেড়ে
নেই যে আমার জানা।
ওই যে আমার মা দাঁড়িয়ে
দেহেতে নাই প্রাণ
যেন বুকটা চিড়ে যাচ্ছে নিয়ে
কেউ কলিজাখান।
তুমিও তো মেয়ে মা গো
জানোই পরিণতি।
(মাগো) ওমা খেয়াল রেখো
তুমি বাবার প্রতি।।

 

 

Leave a Comment