আয় মা উমা Lyrics | Aay Maa Uma Lyrics

আয় মা উমা Lyrics

Aay Maa Uma Lyrics

আয় মা উমা
আগমনী গান
দুর্গা পূজার গান

 

আয় মা উমা Lyrics


মা, আয় মা উমা, রাখব এবার
ছেলের সাজে সাজিয়ে তোরে,
ও মা, মা’র কাছে তুই রইবি নিতুই,
যাবি না আর শ্বশুর ঘরে।

মা হওয়ার মা কী যে জ্বালা
বুঝবি না তুই গিরি-বালা,
তোরে না দেখলে শূন্য এ বুক
কি যে হাহাকার করে।

তোর টানে মা শঙ্কর-শিব
আসবে নেমে জীব-জগতে,
আনন্দেরই হাট বসাব
নিরানন্দ ভূ-ভারতে।

না দেখে যে মা, তোর লীলা, মা
হ’য়ে আছি পাষাণ-শীলা,
আয়, কৈলাসে তুই ফিরবি নেচে
বৃন্দাবনের নূপুর প’রে।

জনপ্রিয় লিরিক্স:  ঢাকের বোলে বাংলা দোলে Lyrics | Dhaker Bole Bangla Dole Lyrics | দোহার

Check Also

ELO MAA DUGGA Lyrics | এলো মা দুগ্গা Lyrics | ESO BONDHU | এসো বন্ধু

ELO MAA DUGGA Lyrics | এলো মা দুগ্গা Lyrics | ESO BONDHU | এসো বন্ধু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *