Ager Bahaduri Ekhon Lyrics | আগের বাহাদুরি এখন

Ager Bahaduri Ekhon Lyrics

আগের বাহাদুরি এখন

শাহ আব্দুল করিমের গান

Ager Bahaduri Ekhon Lyrics

আগের বাহাদুরি এখন গেলো কই?
চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই,
আগের বাহাদুরি এখন গেলো কই?

মাথায় চুল পাকিতেছে
মুখের দাঁত নড়ে গেছে,
চোখের জ্যোতি কমেছে মনে ভাবি চশমা লই
মন চলেনা রং-তামাশায়,
আলস্য এসেছে দেহায়
কথা বলতে ভুল করে যাই মধ্যে-মধ্যে আটক হই
আগের বাহাদুরি এখন গেলো কই?

কমিতেছি তিলেতিলে
ছেলেরা মুরব্বী বলে,
ভবের জনম গেল বিফলে এখন সেই ভাবনায় রই
আগের মতো খাওয়া যায় না
বেশি খাইলে হজম হয় না,
আগের মত কথা কয় না, নাচে না রঙের বারই
আগের বাহাদুরি এখন গেলো কই?

ছেলেবেলায় ভালোই ছিলাম
বড়ো হয়ে দায় ঠেকিলাম,
সময়ের মুল্য না দিলাম তাইতো জবাবদিহি রই
যা হইবার তা হয়ে গেছে
আব্দুল করিম ভাবিতেছে,
এমন একদিন সামনে আছে একেবারে দরবেশ হই
আগের বাহাদুরি এখন গেলো কই?

জনপ্রিয় লিরিক্স:  খোদে খোদার প্রেমিক যে জনা | Khode Khodar Premik Je Jona | Lyrics

Leave a Comment