Ami Thakbona Lyrics | আমি থাকবো না

শিরোনামঃ আমি থাকবো না
শিল্পীঃ মাহতিম সাকিব
অ্যালবামঃ দ্য এন্ড
সুরকারঃ আমজাদ হোসেন
গীতিকারঃ মাহী ফ্লোরা

Ami Thakbona Lyrics

এই পৃথিবীর মায়ায় ছুঁয়ে থাকা রোদ্দুর
এমন আপন করে তোমাকে পাবো না,,
দৃষ্টির সীমানায় পেরিয়ে বহুদূর
জানি আমার আর ফেরা হবে না,
কোথাও থাকবো না হয়তো জীবন এটাই
ফিরে আসবো না ঘুড়ি শূন্য নাটাই,
কোথাও থাকবো না আমি থাকবো না ।।
এ কেমন আয়োজন জীবন জটিল ধাধায়
তোমার কান্না মুখ বাঁচাতে পারেনি আমায়,,
ঝাপসা প্রহর কিছু অন্য ভোর
ভোর দেখবো না হয়তো জীবন এটাই,
তুমি কেঁদোনা ঘুড়ি শূন্য নাটাই
তুমি কেঁদোনা আমি থাকবো না ।।
তোমাকে পাবোনা তুমি না পাওয়া আপন
সাগরে মাতাল ঢেউ জোছনা যাপন,,
হাতে রাখা হাত কিছু অলিক রাত
জোছনা দেখবো না হয়তো জীবন এটাই,
আমায় ডেকোনা ঘুড়ি শূন্য নাটাই
কোথাও থাকবো না হয়তো জীবন এটাই,
ফিরে আসবো না ঘুড়ি শূন্য নাটাই
কোথাও থাকবো না আমি থাকবো না ।।
Popular Lyrics:  Inchi Inchi Mati Lyrics | ইঞ্চি ইঞ্চি মাটি

Leave a Comment