Urte Shekha Pakhi Lyrics | উড়তে শেখা পাখি Lyrics

Urte Shekha Pakhi Lyrics
উড়তে শেখা পাখি Lyrics
শিরোনামঃ উড়তে শেখা পাখি
শিল্পীঃ প্রিতম হাসান
অ্যালবামঃ আমাদের গল্পটা এমনও হতে পারতো
সুরকারঃ প্রিতম হাসান
গীতিকারঃ মেহেদী হাসান লিমন

Urte Shekha Pakhi Lyrics

ও…….উড়তে শেখা পাখি
গল্পটা আকাশ দেখার আগেই শেষ,
বদলে যাওয়া ভাগ্য রেখায়
এটাই তো ছিলো অবশেষ ।
ফুরিয়ে গেছে সময়
নিয়েছি মেনে পরাজয়,
যে যাবার সে তো যাবেই
একলা হতে নেই ভয়,
ও….. উড়তে শেখা পাখি
গল্পটা আকাশ দেখার আগেই শেষ,
বদলে যাওয়া ভাগ্য রেখায়
এটাই তো ছিলো অবশেষ ।।
সময় বয়ে চলে নিজের মতো
ক্যালেন্ডার তারিখ বদলায়,
স্মৃতিরা শুধু যে বাড়ায় হ্মত
স্বপ্ন মরে যায় চোখের পাতায় ।
নেই একা থাকার নেই কোন শেষ
উল্টো স্রোতে আসে হাহাকার,
যে কান্না দেখে আজও তুমি হাসো
যে কান্নায় আমি হই একাকার।
হয় হোক যত ক্ষত ক্ষয়
নিয়েছি মেনে পরাজয়,
যে যাবার সে তে যাবেই
একলা হতে নেই ভয়।
ও……. উড়তে শেখা পাখি
গল্পটা আকাশ দেখার আগেই শেষ,
বদলে যাওয়া ভাগ্য রেখায়
এটাই তো ছিলো অবশেষ ।।
Popular Lyrics:  লিখতে পারি না কোন গান আজ তুমি ছাড়া | Likhte Pari Na Kono Gaan Aj Tumi Chara Lyrics

Leave a Comment