আমারে বন্ধুয়ার মনে নাই Lyrics | Amare Bondhuyar Mone Nai Lyrics (রাধারমণ)

আমারে বন্ধুয়ার মনে নাই Lyrics

Amare Bondhuyar Mone Nai Lyrics

রাধারমণ

আমারে বন্ধুয়ার মনে নাই Lyrics

আমারে বন্ধুয়ার মনে নাই
রাই গো, ওরে আমার প্রাণ-সই গো,
আমি বন্ধুর আশায় বসে বসে
রজনী পোহাই গো।

জাতি-যুঁথি ফুল-মালতী
বিনি সুতায় মালা গাঁথি গো,
আইলো না শ্যাম কুঞ্জে আমার
মালা কার গলায় পরাই গো।

চুয়া-চন্দন ফুলের অঞ্জন
কোটরায় ভরিয়া রাখলাম গো,
আমার দেখলে চন্দন উঠে কান্দন
চন্দন কার অঙ্গে ছিটাই গো।

ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে গো,
একবার পাইলে শ্যামরে ধরমু গলে
আর ছাড়াছাড়ি নাই গো।

Popular Lyrics:  আমার সর্ব অঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম Lyrics | Amar Sarba Ange Likhe Dio Go Shudhu Krishna Krishna Naam Lyrics

1 thought on “আমারে বন্ধুয়ার মনে নাই Lyrics | Amare Bondhuyar Mone Nai Lyrics (রাধারমণ)”

Leave a Comment