Je Jon Premer Lyrics | যে জন প্রেমের

Je Jon Premer Lyrics

যে জন প্রেমের

Table of Contents

যে জন প্রেমের

যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনা দেনা,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে যন সোনা চেনেনা সে যন সোনা চেনে না।

কুটা কাটায় মানিক পাইল রে
অতল পানিত ফেলিয়া দিল রে,
সাত রাজার ধন মানিক হারাইয়া
ও ভাই সাত রাজার ধন মানিক হারাইয়া,
কুটা কাটায় মন যে মানেনা
সে জন মানিক চেনেনা।

ওই পিঁপড়ে বোঝে চিনির দাম
ও বানিয়া চেনে সোনা মাটির
প্রেমের মূল্য কে জানে।
আছে কয়জনা ধরায়, যে জন মানিক চেনে না।

Je Jon Premer Lyrics

Leave a Comment