নিদানের কান্ডারী দয়াল নবীজি আমার | Nidaner Kandari Doyal Nobiji Amar | Key Lyrics

নিদানের কান্ডারী দয়াল নবীজি আমার
Nidaner Kandari Doyal Nobiji Amar
কথা ও সুর :- Kari Amir Uddin Ahmed
নিদানের কান্ডারী দয়াল নবীজি আমার।
কৃপা তরণীর মালিক পাপীর কর্ণধার।।
নিদানের কান্ডারী দয়াল নবীজি আমার।
পাপ নাশিয়া আলো দিতে সত্যের বাণী প্রচারিতে
পাপীতাপী পার করিতে ক্ষমতা যাহার।।
নিদানের কান্ডারী দয়াল নবীজি আমার।
পরশমণি এস্কেরী ফুল গায় গজল মদিনার বুলবুল
নূর মোহাম্মদ নূরে রাছুল রহমতের ভাণ্ডার।।
নিদানের কান্ডারী দয়াল নবীজি আমার।
আমীর উদ্দিন পাপী ভারি রাছুল নাম কলিমা পড়ি
এইমাত্র মোর পারের কড়ি ভরসা অপার।।
নিদানের কান্ডারী দয়াল নবীজি আমার।
নিদানের কান্ডারী দয়াল নবীজি আমার | Nidaner Kandari Doyal Nobiji Amar | Key Lyrics

Popular Lyrics:  বাজায় বাঁশি বন্ধু শ্যাম রাই - Bajay bashi bondhu Shyam Rai

Leave a Comment