আহাদে আহাম্মদ এসে | Ahad Ahammad Ese | Key Lyrics

আহাদে আহাম্মদ এসে
Ahad Ahammad Ese
Key Lyrics
ফকির লালন সাঁই
আহাদে আহাম্মদ এসে
নবি নাম কে জানালে ।
যে তনে করিলে সৃষ্টি
সে তন কোথায় রাখিলে ।।
আহাদ নামে পরওয়ার
আহাম্মদ রূপে সে এবার
জন্মমৃত্যু হয় যদি তার
শরার আইন কই চলে ।।
নবি যারে মানিতে হয়
উচিৎ বটে তাই জেনে লয়
নবি পুরুষ কি সে প্রকৃতি কয়
সৃষ্টির ঐ সৃজনকালে ।।
আহাদ নামে কেন রে ভাই
মানবলীলা করিলেন সাঁই
ফকির লালন বলে তবে কেন যাই
অদেখা ভাবুক দলে ।।

Popular Lyrics:  পার করো হে দয়াল চাঁদ আমারে | Par Koro He Doyal Chand Amare | Key Lyrics

Leave a Comment