প্রেম-নহরে ভেসেছে যারা | Prem Nohore Bheseche Jara | Key Lyrics

প্রেম-নহরে ভেসেছে যারা
Prem Nohore Bheseche Jara
Key Lyrics
ফকির লালন সাঁই
প্রেম-নহরে ভেসেছে যারা ।
বেদবিধি শাস্ত্র অগণ্য মানে না আইন ছাড়া ।।
চার বেদ চৌদ্দ শাস্ত্র
কাজ কিরে তার সে সব খবর
জানে কেবল নূক্তা খবর
নূক্তা হয় না হারা ।।
প্রেমের রসিক হয় যে জনে
মন থাকে তার রুপের পানে
অন্যরুপ সে নাহি জানে
আশেকে পাগল পারা ।।
বলে গেছেন আপে বারি
রুপের কাছে আজ্ঞাকারী
লালন তাই কয় ফুকারি
সিরাজ সাঁইয়ের ধারা ।।
প্রেম-নহরে ভেসেছে যারা | Prem Nohore Bheseche Jara | Key Lyrics

Popular Lyrics:  তুমি আল্লাহ্ নাকি গড ভগবান | Tumi Allah Naki God Bhagaban | Nakul Kumar Biswas

Leave a Comment