O Malik Sara Jibon Kandale Jokhon Lyrics | ও মালিক সারাজীবন কাঁদালে যখন

ও মালিক সারাজীবন কাঁদালে যখন
আমায় মেঘ করে দাও
তবু কাঁদতে পারবো পরের দুঃখে
অনেক ভাল তাও

O Malik Sara Jibon Kandale Jokhon Lyrics
ও মালিক সারাজীবন কাঁদালে যখন
সুরকার-সুপর্ণকান্তি ঘোষ
গীতিকার-গৌরী প্রসন্ন মজুমদার
শিল্পী-ভুপেন হাজারিকা

O Malik Sara Jibon Kandale Jokhon Lyrics

ও মালিক সারাজীবন কাঁদালে যখন
আমায় মেঘ করে দাও
তবু কাঁদতে পারবো পরের দুঃখে
অনেক ভাল তাও
মানুষ যেন কোর না
আমায় মেঘ করে দাও।।
ফসল হারা শুকনো মাটির
বৈশাখেতে তৃষ্ণা পেলে
সাগর থেকে জল এনে যে
বৃষ্টি ধারায় দেব ঢেলে
আর রামধনুকে বলবো আমায়
রাঙিয়ে দিয়ে যাও।।
আকাশটা যে হবে কাগজ
তাতে বিজলী আখর দিয়ে
আরেকটা নয় মেঘদূত হোক
লেখা আমায় নিয়ে,
আমি মজনুর চোখে হবো না মেঘ
এই কি তুমি চাও ?
জনপ্রিয় লিরিক্স:  Duti Mon Aar Nei Dujonar | দু'টি মন আর নেই দুজনার

Check Also

a logo for keylyrics.com

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics | Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics জীবন চলার পথে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *